Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৮ ঘণ্টা পর আপলাইনে ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম।

এর আগে বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা জানতে পারে রেল কর্তৃপক্ষ। পরে অন্যস্থা লাইনে চেকিং করার সময় সদর উপজেলার হরণ এলাকায়ও অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি নজরে আসে রেলওয়ে কর্মীদের। এ ঘটনায় আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ের কর্মীরা লাইন মেরামতের কাজ শুরু করে। মেরামত কাজ শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষার পর ট্রেন চালানো হয়।

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, রেললাইন মেরামত শেষ করে সন্ধ্যা থেকেই পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হচ্ছিল। পরে রাত সাড়ে ৭টা থেকে যাত্রীবাহি ট্রেন আপলাইন দিয়ে চলাচল শুরু করে। তবে দুর্ঘটনা এড়াতে আপাতত ১০ কিলোমিটার বেগে ট্রেন চালানোর দির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাড়ে ৮ ঘণ্টা পর আপলাইনে ট্রেন চলাচল শুরু

প্রকাশের সময় : ১১:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩