পুলিশ সদরদপ্তর

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১১:২২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, শিশু-কিশোরদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তাদের মধ্যে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা ও অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে। এর ইতিবাচক প্রতিফলন ঘটবে বাংলাদেশের প্রতিটি গ্রামে ও শহরে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমিতে শহীদ জিয়া পাঠাগার আয়োজিত বইমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে উঠুক। শিশু-কিশোরদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা ও অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে তার প্রতিফলন ঘটবে। সহনশীলতা, সহমর্মিতা, অন্যকে সম্মান দেওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজে বর্তমান শিশু-কিশোররা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বইমেলায় উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। ইনশাআল্লাহ, বাংলাদেশের ৯০ হাজার ৪৯টি গ্রামে ছড়িয়ে পড়ুক এই পাঠাগার। শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠলে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা, অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে তার প্রতিফলন ঘটবে।

জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বইগুলো তাদের জীবনের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সাহসিকতা, দেশপ্রেমের কথা বলে। তাদের আদর্শ, দিক-নির্দেশনা আমাদের চলার পথের পাথেয়। আমি অনুষ্ঠানের আয়োজকবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই বইমেলার সার্বিক সাফল্য কামনা করছি এবং আনুষ্ঠানিকভাবে এই বইমেলার উদ্বোধন ঘোষণা করছি।

এ সময় ডা. জুবাইদা রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতির উদ্দেশে লেখা ‘তুমি নির্ভীক’ কবিতার কিছু অংশ পাঠ করেন। তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতীক। জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি, অসাধারণ সাহসী মূর্তি। তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী। দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন। তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী। তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা।

এরপর তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে লেখা তার কবিতা ‘তুমি নির্ভীক’-এর কিছু অংশ আবৃত্তি করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও গবেষক জাতীয় অধ্যাপক প্রফেসর ড. মাহবুব উল্লাহ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম, কলামিস্ট, ছড়াকার ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, আবৃতি ও বাচিক শিল্পী মুন্সি মো. রেজাউল হোসেইন টিটো।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন জিয়া স্মৃতি বইমেলা-২০২৬-এর উপ-কমিটির সদস্য সচিব ও জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমান উল্লাহ আমান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

পুলিশ সদরদপ্তর

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রকাশের সময় : ১১:২২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬