জামায়াত-এনসিপির লংমার্চে আ.লীগ যুক্ত হচ্ছে কি না, স্পষ্ট করার দাবি রাশেদের

নিজস্ব প্রতিবেদক : 

জামায়াত ও এনসিপির ঘোষিত লংমার্চে আওয়ামী লীগ ও ‘গণহত্যাকারীরা’ অংশ নেবে কি না, সে বিষয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান: সার্বভৌমত্ব ও গণতন্ত্র’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, জামায়াত ঘোষিত লংমার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগের ব্যাপকভাবে অংশ নেওয়ার পাঁয়তারা করার তথ্য তাদের কাছে রয়েছে। জামায়াতকে স্পষ্ট করতে হবে, আওয়ামী লীগ ও ‘গণহত্যাকারীদের’ দূরে রেখে তারা এই কর্মসূচি করবে, নাকি ১৯৯৬ সালের মতো আবারও আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মাঠে নামবে।

তিনি বলেন, যদি তারা অবস্থান স্পষ্ট না করে, তাহলে তাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে উন্মোচিত হয়ে যাবে।

অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোট ইস্যুতে অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সেই ইস্যুকে পুঁজি করে জামায়াত এখন লংমার্চের ঘোষণা দিয়েছে।

তিনি আরও বলেন, সনদ বাস্তবায়নের দাবি করলেও জামায়াত তাদের দলে একজন নারী প্রার্থীকেও ঘোষণা করতে পারেনি। এটি তাদের দ্বিমুখী নীতির প্রমাণ।

দেশে সারের কৃত্রিম সংকট ও জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এসব জাতীয় সংকটের দিকে নজর রাখছে। দ্রুত সমাধান নিশ্চিত করতে জরিপ ও পুনর্বিন্যাসের মাধ্যমে কাজ করা হচ্ছে।

রাশেদ খাঁন আরও বলেন, সরকার পতনের পর থেকেই বিএনপির ওপর জামায়াত অযৌক্তিক রাজনৈতিক চাপ ও চক্রান্ত চালানোর চেষ্টা করছে। তবে বিএনপির ওপর দেশের জনগণের আস্থা রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে।

একই সঙ্গে ১৯৭১ ও ২০২৪ সালের গণহত্যার বিচারের দাবিকে তাদের কর্মসূচিতে যুক্ত করার আহ্বান জানান তিনি।

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

এছাড়া বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাছির, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আরিফা সুলতানা রুমাসহ অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির

জামায়াত-এনসিপির লংমার্চে আ.লীগ যুক্ত হচ্ছে কি না, স্পষ্ট করার দাবি রাশেদের

প্রকাশের সময় : ০৮:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬