নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নেত্রকোনা-ময়মনসিংহ-ঢাকা সড়কের নারান্দিয়া এলাকায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী ভক্তদের বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুই পুরুষের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি ভক্তদের নিয়ে নেত্রকোণার মদনপুরে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি (রহ.)-এর বার্ষিক ওরসে যাচ্ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক যোগাযোগ স্বাভাবিক করছে।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক যোগাযোগ স্বাভাবিক করছে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
নেত্রকোনা জেলা প্রতিনিধি 






















