প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ১৭৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ভারত সফরসহ অন্যান্য সফর কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে। সবকিছু নিয়েই দেশের ইন্টারনালি আমাদের অনেক কর্মসূচি আছে, সেগুলোর কাজ চলছে। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে রয়েছে। সেই জায়গা থেকে সরকারও ব্যস্ত রয়েছে। প্রধানমন্ত্রীও ব্যস্ত। তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে। সেটা দেখা যাক।

শামা ওবায়েদ বলেন, আমি আবারও বলছি, সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার পজিটিভ আছে। কিন্তু এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের ওপরে এবং দুই দেশের আলোচনার কতটুক এগোচ্ছে সেটার ওপর।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপক্ষীয় আলোচনা হয় তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগে সদব্যবহার করা এবং আমরা তো আগেই বলেছি যে, একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না।

তিনি বলেন, জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে। রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেনসিটিভ হতে হবে। কিন্তু যেকোনো সময় যখন দুই দেশের প্রধান বসবে দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি এবং সেটাও ভারত যেন মনে রাখে সেটাই আমরা আশা করি।

শামা ওবায়েদ বলেন, এখনো কোনো সফর চূড়ান্ত হয়নি। বিভিন্ন কাজে প্রধানমন্ত্রী এখন ব্যস্ত এবং ভারত সফরসহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সঙ্গে আলোচনা করে ফাইনাল হবে।

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর কবে হতে পারে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন, সেটার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এটা দুই দেশেরই উপযুক্ত সময়ে নির্ধারিত হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন কাজে এখন ব্যস্ত আছেন। ভারত সফরসহ অন্যান্য সফর কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক কিছুই সমাধান হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। ভারত সুযোগ কাজে লাগাবে কি না, তা তারা ভেবে দেখতে পারে।

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে শামা ওবায়েদ বলেন, সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি করতে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। এক্সপোর্ট বৃদ্ধি করতেও সফল আলোচনা হয়েছে। সিংগাপুরে ওয়েস্ট থেকে জ্বালানি তৈরির প্রজেক্ট পরিদর্শন করে এসেছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেত্রকোনায় পিকআপভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৪

প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬