পুকুরে ডুবে প্রাণ গেল চুয়েটের দুই শিক্ষার্থীর

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কাজী নজরুল ইসলাম হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন- কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শান্ত দেব। তাদের দুজনের বাড়িই সিলেটের মৌলভীবাজার জেলায়।

শিক্ষার্থীদের ভাষ্য, দুপুর সাড়ে ১২টার দিকে অর্ণব চন্দ ও শান্ত দেব পুকুরে নেমে আনন্দ করছিলেন। পরে তাঁরা পুকুরের দুই পাশ থেকে সাঁতরে পার হওয়ার প্রতিযোগিতায় নামেন। মাঝপথে পৌঁছে দুজনেই ক্লান্ত হয়ে পড়েন এবং একে অপরকে ধরে ফেললে একসঙ্গে পানিতে তলিয়ে যান।

দৃশ্যটি দেখে কয়েকজন শিক্ষার্থী দ্রুত পুকুরে নেমে অর্ণব চন্দকে উদ্ধার করতে পারলেও শান্ত দেবকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাননি। পরে রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শান্ত দেবকে উদ্ধার করেন। দুজনকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীরা জানান, ফায়ার সার্ভিসের গাড়ি আসতে প্রায় ৪০ মিনিট সময় লেগেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, আমরা হাসপাতালে আছি। দু’জনেই মারা গেছেন। বিস্তারিত পরে জানাচ্ছি।

এর আগে গত ২৮ জুলাই সন্ধ্যার দিকে একই পুকুরে ডুবে অর্ণব সাহা নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। তাঁর বাড়ি ফেনী জেলায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

পুকুরে ডুবে প্রাণ গেল চুয়েটের দুই শিক্ষার্থীর

প্রকাশের সময় : ০৬:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬