কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৮১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। শুটিং চলাকালে গলায় সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হলে তার গলায় একটি সিস্ট ধরা পড়ে। বর্তমানে তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) নাটকটির শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন এই তারকা পরিচালক।

দিবাগত রাতে অমি অসুস্থতার কথা জানিয়ে তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি বলেন, গত কয়েক দিন ধরে দাঁতের সমস্যার কারণে কিছুটা অসুস্থ ছিলাম। আমার চিকিৎসা চলছিল, সুস্থ হওয়ারও চেষ্টা করছিলাম। ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি, তবু আবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শুরু করেছিলাম। কিন্তু মঙ্গলবার (৯ জুন) শুটিং চলাকালীন অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটল।

পরের ঘটনা বর্ণনা করে অমি বলেন, হঠাৎ আমার গলায় তীব্র অস্বস্তি অনুভূত হতে শুরু করে। আমার কণ্ঠস্বর ক্রমশ ক্ষীণ হয়ে যেতে থাকে, ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যে মুহূর্তটি আনন্দের হওয়ার কথা ছিল, তা হঠাৎ আমার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আমি কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আমাদের শুটিং বন্ধ করতে হয় এবং আমি হাসপাতালে যাই।

অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অমি বলেন, চিকিৎসকরা আমার গলায় একটি সিস্ট শনাক্ত করেছেন। আমাকে সম্পূর্ণ ৭ দিন ভয়েস রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ একদম কথা বলা যাবে না। যদি অবস্থার উন্নতি না হয়, তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

সকলের কাছে দোয়া প্রার্থনা করে অমি বলেন, আমি বুঝতে পারছি না, ঠিক কী হচ্ছে। পুরো বিষয়টি ভীষণ ট্রমাটিক। আমি কাজপাগল মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি নতুন পর্ব প্রকাশ করি। আশা করি, সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারব। এই মুহূর্তে আপনাদের দোয়া ও শুভকামনা প্রয়োজন। আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। দয়া করে আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।

প্রিয় নির্মাতার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি মন্তব্য করে দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

উল্লেখ্য, বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন চলছে। প্রতি মাসে ৮টি পর্ব মুক্তি পায়। সর্বশেষ আট পর্ব এসেছে ঈদে। ধারাবাহিকটিতে অভিনয় করেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেলসহ অনেকে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্ল্যাক বেঙ্গল ছাগল গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

প্রকাশের সময় : ০১:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬