শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৮২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শাকিব খান ও শবনম বুবলীর কন্যাসন্তান জন্মের খবরে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে অভিনন্দন বার্তার পাশাপাশি ‘আরেকজনের জন্য অগ্রিম শুভেচ্ছা’ জানিয়ে দেওয়া তার একটি মন্তব্য নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।

শাকিব খান ও শবনম বুবলীর কন্যাসন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনের অনেকেই তাদের শুভেচ্ছা জানালেও সবার নজর কেড়েছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের একটি ফেসবুক পোস্ট।

শুক্রবার (৫ জুন) মধ্যরাতে নিজের ফেসবুক ওয়ালে মিষ্টি জান্নাত শাকিব খান ও শবনম বুবলীকে উদ্দেশ্য করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।’

তবে এখানেই থামেননি অভিনেত্রী। একটা ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত আরও লিখেছেন ‘এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।’ এবার মিষ্টি জান্নাতের এই নতুন পোস্ট শাকিব-ভক্তদের মধ্যে আবারও নতুন করে আলোচনার খোরাক জোগাল। সেই পোস্টে মিষ্টি জান্নাত শাকিব খানকে ট্যাগ করেছেন।

নতুন এ অতিথির আগমনে শাকিব-বুবলী জুটিকে বিনোদন জগতের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। এ কন্যাসন্তানের জন্মের মাধ্যমে শাকিব খান এখন তিন সন্তানের বাবা।

মিষ্টি জান্নাতের এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকের ধারণা শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন। তবে সেই সন্তানের মা কে, তা মিষ্টি জান্নাত স্পষ্ট করেননি। তবে অভিনেত্রীর সেই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, আবার বাবা হচ্ছেন শাকিব খান।

এক নেটিজেন রসিকতা করে শাকিবের সম্ভাব্য সেই সন্তানের মা হিসেবে মিষ্টি জান্নাতের নাম উল্লেখ করেছেন। এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন— ‘নাম যখন বলেন নাই, সেটা আমরা আপনাকে ধরে নিয়েছি।’

এমন মন্তব্যের জবাবে মিষ্টি জান্নাতও বেশ রহস্যময় ও রসিকতার ছলে উত্তর দিয়েছেন— ‘দিলাম একজনের জন্য, আর নাম এলো আমার। বুঝলাম না, ভালোই।’

এর আগে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে কন্যাসন্তান জন্মের খবর জানান শবনম বুবলী। তিনি জানান, গত ১১ মে তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে শার্লিন খান।

পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে নবজাতকের নাম উল্লেখ করা হয় এবং শাকিব খান ও বুবলীকে ‘এলেটেড প্যারেন্টস’ হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীকে ঘিরে নানা গুঞ্জন চলছিল। তবে এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। একই সময়ে অভিনয় ও গণমাধ্যমের উপস্থিতিতেও তাকে তুলনামূলকভাবে কম দেখা গেছে।

উল্লেখ্য, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরবর্তীতে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম নেয় তাদের ছেলে শেহজাদ খান বীর। পরে ২০২২ সালে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

প্রকাশের সময় : ০৪:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬