Dhaka মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, সেক্রেটারি জেনারেল মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেয়া হয়। পরবর্তীকালে তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।

আবহাওয়া

এবার চট্টগ্রামে ৯ হাজার লিটার বিমানের তেল চুরি

মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

প্রকাশের সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬