নিজস্ব প্রতিবেদক :
গণতন্ত্র রক্ষায় এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আওয়ামী সরকারের বিরুদ্ধেও দীর্ঘ সংগ্রামের ফলে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীদের নিয়ে তিনি দোয়া ও মোনাজাত করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘ সংগ্রামের ফলেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। গণতন্ত্র রক্ষায় এরশাদের স্বৈরাশাসন থেকে ২০২৪ পর্যন্ত দেশের মানুষ বহু ত্যাগ শিকার করেছে। তাই ভবিষ্যতে কেউ গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিলে দেশের মানুষ মেনে নেবে না।
পাশাপাশি বিগত দিনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে প্রাণ দেওয়া নেতাকর্মীদের স্মরণ করেন তিনি। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুদু।
নিজস্ব প্রতিবেদক 
























