Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদের মতো দেশ চালালে পরিণতি তার মতোই হবে : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : 

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে বলে বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটর রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, হুসেইন মোহাম্মদ এরশাদ যেমন সারাদেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন।

তিনি বলেন, তারা বারবার গণতন্ত্রকে তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন বিগত ১৭/১৮ বছর। কিন্তু নির্বাচিত হওয়ার পরপর তারা গণতন্ত্র ভুলে গেছেন। তারা এখন সব জায়গায় ধরে ধরে নিজেদের লোক বসিয়ে দিয়েছেন। যারা জনপ্রতিনিধি হতে ব্যর্থ হয়েছেন, নির্বাচনে পরাজিত হয়েছেন এবং যারা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাদের দিয়ে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানোর পাঁয়তারা চলছে।

বর্তমান সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে আবারও স্থানীয় সরকারের যে অচল অবস্থা আছে, সেটা ভেঙে জনগণকে জনগণের যে সেবার যে কাজ সেটা অব্যাহত রাখার জন্য স্থানীয়ভাবে নির্বাচন আয়োজন করুন। নইলে এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে, সেটাও মাথায় রাখবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরা দলটির বর্তমান রাজনীতি পছন্দ করছেন না এবং ভবিষ্যতে তাদের অনেকেই জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) দেখা যেতে পারে বলে দাবি কওে আসিফ মাহমুদ বলেন, বিএনপির ভুল রাজনীতির ফলে তরুণ প্রজন্ম এমনকি তাদের ঘরের সন্তানরাও আজ তাদের প্রত্যাখ্যান করছে। বিএনপির অনেক বড় বড় নেতার সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও যোগাযোগ করে জানাচ্ছেন যে, তাদের বিএনপির এই রাজনীতি পছন্দ হচ্ছে না। ভবিষ্যতে আপনারা তাদের কাউকে কাউকে এনসিপিতে দেখতে পারেন।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা সরকারি দল থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম যে তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন দেখছি তারা জাতির সাথে প্রতারণা করেছে। বিগত দিনে যারাই জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা করেছে, তারা বেশিদিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে জানে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, তারেক রহমান ঠিক এরশাদের মতোই দেশ চালাতে চাইছেন। সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনার এই পাঁয়তারা বন্ধ করতে হবে। যারা নির্বাচনে পরাজিত বা মনোনয়ন বঞ্চিত, তাদের দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালানো হচ্ছে। আমরা আহ্বান জানাবো, দ্রুত নির্বাচনের মাধ্যমে এই অচল অবস্থা দূর করুন। এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে।

এনসিপির মুখপাত্র বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রধানমন্ত্রী হলেন। আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন, তাদের সঙ্গে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এখন আমরা বর্তমানে যারা আছেন, তাদের থেকে সেরকমটা ছিল না। আমরা তাদের আহ্বান জানাব, আপনাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো।

তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশের দলগুলোই যথেষ্ট। আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি, যে উগ্রপন্থিরা সেখানে ক্ষমতায় আসছে, আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে? কিংবা পরিস্থিতি কিরকম হবে? এটা নিয়ে এখন আমাদের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যত রাখব।

এ সময় আরও উপস্থিত ছিলেন— এনসিপির স্থানীয় সরকার (উপজেলা ও পৌরসভা) নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ আরও অনেকেই।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সড়ক দুর্ঘটনায় ৭২ পরিবারে ৩ কোটি ১২ লাখ টাকা সহায়তা বিআরটিএ’র

এরশাদের মতো দেশ চালালে পরিণতি তার মতোই হবে : আসিফ মাহমুদ

প্রকাশের সময় : ০৮:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬