Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিশ্বাসঘাতকতা জনগণ বেশি দিন সহ্য করবে না : হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, সংস্কার ইস্যুতে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে বিএনপি এখন ভিন্ন অবস্থান নিয়েছে, যা দীর্ঘদিন সহ্য করবে না মানুষ।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিপির জাতীয় কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুল হান্নান মাসউদ দাবি করেন, বর্তমান সংসদ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের কিছু অধ্যাদেশ, যেগুলো সরকারের ক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়ক, সেগুলোকে আইনে পরিণত করা হয়েছে। অন্যদিকে, যেসব অধ্যাদেশ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারত, সেগুলো বাতিল করা হয়েছে।

হান্নান মাসউদ বলেন, বিএনপিকে মানুষ সংস্কার ইস্যুতে বিশ্বাস করে গণভোটে রায় দিয়েছে। বিএনপি এখন জনতার সঙ্গে প্রতারণা করছে। এই বিশ্বাসঘাতকতা দেশের জনগণ বেশি দিন সহ্য করবে না।

তিনি বলেন, বিভিন্ন কার্ডের অবাস্তব, কাল্পনিক কিছু চিন্তায় সরকার দেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার গলা টিপে ধরছে।

হান্নান মাসউদ বলেছেন, বিএনপি ঐকমত্য থেকে সরে গেলে, আমরাও আবার সংবিধান সংস্কার আন্দোলনে যাবো।

তিনি বলেন, ‘যেসব অধ্যাদেশ সরকারকে জবাবদিহিতার আওতায় আনত, সেগুলো বাতিল ও ল্যাপস করা হয়েছে।’

জাতীয় সংসদের এই সদস্য বলেন, ‘প্রতিটা সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বিএনপি এই ক্ষোভ কতদিন বয়ে চলবে?’

তিনি বলেন, জনগণ সংস্কারের প্রত্যাশায় গণভোটে সমর্থন দিয়েছিল। কিন্তু বিএনপি এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে এসে জনতার সঙ্গে প্রতারণা করছে।

এনসিপির এই নেতা সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না। বর্তমান পরিস্থিতিতে জনগণের ধৈর্যেরও সীমা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগ

বিএনপির বিশ্বাসঘাতকতা জনগণ বেশি দিন সহ্য করবে না : হান্নান মাসউদ

প্রকাশের সময় : ১২:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬