Dhaka রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ৬ এবং হামে ৪ শিশু মারা গেছে। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৫০ জন।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশু এবং হামে ২৮ শিশু মারা গেছে। ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন সাত হাজার ৬৫৬ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৬৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত আরও চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে ২৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৫১ জনের।

আবহাওয়া

হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬