Dhaka শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনা, তরুণী নিহত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা মন্দিরের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর প্রাইভেট কার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ফ্লাইওভারের দেয়ালে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সামিয়া জাহান তানিশা চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাশে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের বাম্পার ও চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। গাড়িতে থাকা এক যুবক ও তানিশাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তানিশার মৃত্যু হয়। আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন।

একই বিষয়ে তানিশার ভাই ফারতাকিন মাহমুদ বলেন, আমার বোনের পরীক্ষা ছিল। দুপুরের দিকে পুলিশ বলে পতেঙ্গা থেকে ফেরার পথে একটা দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। যে ছেলে গাড়ি চালাচ্ছিল সে কাতারপ্রবাসী। সে আমার বোনকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) নুরুল আলম আশেক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বন্দর থানার এসআই নাজমুল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং এ দুর্ঘটনা ঘটে।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২০ নভেম্বর একই এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় একটি প্রাইভেট কার ছিটকে পড়ে এক ব্যক্তি নিহত হন। এ ছাড়া অতিরিক্ত গতির কারণে এ সড়কে একাধিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আবহাওয়া

ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনা, তরুণী নিহত

প্রকাশের সময় : ১০:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬