Dhaka রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কের বিষয়টি নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ২১৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। যেখানে দেখা যায়, অনুষ্ঠানে শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন ‘প্রিন্স’-এর দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। সেখানে শাকিব খান জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’র অভিযোগও ওঠে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় নান ধরণের সমালোচনা। এবার বিষয়টি নিয়ে সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করে মুখ খুলেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এসব অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়ে তিনি বলেন, বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়াতে পারছিলাম না। তখন মিডিয়া থেকে বলা হয়, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন।

জ্যোতির্ময়ী কুণ্ডু আরো বলেন, ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। মিডিয়ার সামনে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, সেটা খুবই হতাশাজনক।

কোমরে হাত দেয়া প্রসঙ্গে জ্যোতির্ময়ী বলেন, ‘কেউ যদি কিছু করতেই চাইত, তাহলে কি সে তিনশটা ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, বিষয়টি বাড়িয়ে বলা হচ্ছে।

নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কি না সে প্রশ্নে জ্যোতির্ময়ী বলেন, অস্বস্তির তো প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোও কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক।

‘ব্যাড টাচ’ প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, তিনশটা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি তা সহ্য করব? এটা কখনোই সম্ভব নয়। যদি কোনো সুস্থ মানুষ ভিডিওটা দেখেন, তারা বুঝতে পারবেন কী ধরনের টাচ হয়েছিল।

জ্যোতির্ময়ী আরো বলেন, আমি কি বাচ্চা? আমাকে ব্যাড টাচ করবে আর আমি প্রতিবাদ করবো না?

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। তবে খারাপ লাগে যখন কেউ বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করে দর্শকের কাছে পৌঁছে দেয়। ‘প্রিন্স’-এ তিনি আমাকে যেভাবে সমর্থন করেছেন, সেটা ভোলা যায় না। এখন তাকে কেন্দ্র করে একটা নরমাল বিষয়কে বড় করে দেখানো হচ্ছে, যা সত্যিই ঘটেনি এটা দুঃখজনক।

আবহাওয়া

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কের বিষয়টি নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কের বিষয়টি নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী

প্রকাশের সময় : ০৯:৫৩:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬