Dhaka বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৬ বছর বিরতির পর চীন-উত্তর কোরিয়া ট্রেন সেবা চালু

আন্তর্জাতিক ডেস্ক : 

চীন সফরে গেলে উড়োজাহাজ নয়, বরং ব্যক্তিগত ট্রেনে চেপে যেতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আকাশপথের চেয়ে রেলপথকে তিনি বেশি ‘সুরক্ষিত’ মনে করেন। এখন একই কায়দায় দুই দেশের সাধারণ জনগণও ট্রেনে যাতায়াতের সুযোগ পেতে যাচ্ছেন।

ছয় বছর বন্ধ থাকার পর আজ উত্তর কোরিয়া ও চীনের মধ্যে রেল যোগাযোগ আবারও চালু হয়েছে। করোনাভাইরাস মহামারির সময় এই সেবাটি বন্ধ করা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ মার্চ) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। দেশটি পিয়ংইয়ংয়ের কূটনীতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থনের গুরুত্বপূর্ণ উৎস।

২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর নানা উদ্যোগের অন্যতম ছিল যাত্রীবাহী ট্রেন সেবা বন্ধ করা।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম শিনহুয়া জানায়, উত্তর কোরিয়া-চীন সীমান্তে অবস্থিত ড্যানডং শহর থেকে প্রথম ট্রেনটি আজ সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা হয়েছে।

প্রতিবেদনে চীনের রেল দপ্তরের কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ট্রেন সেবা নতুন করে চালু হওয়ায় উভয় দেশের যাত্রীরা উপকৃত হবে। পাশাপাশি এটা ‘দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী’ করতে সহায়তা করবে।

পৃথক বিবৃতিতে চায়না রেলওয়ে জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় থেকে বেইজিং-পিয়ংইয়ং এর মধ্যে নিয়মিত রেলসেবা চালু হবে।

করোনাভাইরাস মহামারির মাত্রা কমে আসার পর অল্প সময়ের মধ্যেই দেশের সীমান্ত উন্মুক্ত করে বেইজিং। তবে উত্তর কোরিয়া এ ক্ষেত্রে ধীরে চলার নীতিতে অটল থাকে। গত বছর রাশিয়ার সঙ্গে ফ্লাইট ও রেলসেবা চালু করে পিয়ংইয়ং।

বেইজিং এর ট্র্যাভেল এজেন্টরা এএফপিকে জানান বৈধ ভিসা থাকলে যেকোনো ব্যক্তি উত্তর কোরিয়া যাওয়ার টিকিট কিনতে পারবেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কুয়াকাটায় এ কেমন শত্রুতা, জেলের জাল-নৌকায় আগুন

৬ বছর বিরতির পর চীন-উত্তর কোরিয়া ট্রেন সেবা চালু

প্রকাশের সময় : ০২:০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬