Dhaka বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘রাক্ষস’-এর আইটেম গানে বলিউডের নাতালিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২০৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে ‘রাক্ষস’ সিনেমার আইটেম গানের শুটিং সেটের একটি ছবি। ছবিতে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে নাচতে দেখা গেছে। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন এই ছবিটি নিশ্চিত করেছে।

রিয়েল এনার্জির অন্যতম কর্ণধার আজিম হারুন এ প্রসঙ্গে বলেন, এটি আমাদের ছবির আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে কীভাবে জানি লিক হয়েছে। যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। আমার মনে হয় তিনি এবারই প্রথম কোনও বাংলা ছবিতে অভিনয় করলেন।

নাতালিয়া জানোসজেক ইউরোপিয়ান বংশোদ্ভূত হলেও বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে পরিচিতি পেয়েছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো সিনেমায়। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েও আলোচিত হন।

প্রযোজনা সংস্থার আরেকজন কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের আরেক বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ। সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছে জিএম আশরাফ ও দোলা। তিনি বলেন, আমরা অনেক বড় বাজেটে আইটেম গানটি তৈরি করছি। দেশের বাইরে বেশ বড় আয়োজনে এর শুটিং চলছে। আশা করছি দর্শকরা গানটি পছন্দ করবে। আর আমাদের বিশ্বাস এবারের ঈদের সেরা ছবি হবে ‘রাক্ষস’।

এদিকে ‘রাক্ষস’ সিনেমার আইটেম গানের সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই, সঙ্গে আছেন কণ্ঠশিল্পী দোলা। গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের কোরিওগ্রাফার আদিল শেখ।

‘রাক্ষস’ পরিচালক মেহেদি হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমা এটি। এর আগে শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘বরবাদ’। এবার তিনি বাজি ধরেছেন সিয়াম আহমেদকে নিয়ে। নির্মাতার ভাষ্য, এটি মূলত পাগলাটে প্রেমের গল্প, যার সঙ্গে রয়েছে পারিবারিক নাটকীয়তা এবং তীব্র অ্যাকশন।

পরিচালক বলেন, ‘বরবাদ’ সিনেমার চেয়ে তিন গুণ বেশি ভায়োলেন্স আছে ‘রাক্ষস’-এ। আমার বিশ্বাস, দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবেন। যারা একবার দেখবেন, তারা আবার দেখতে চাইবেন।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছনায় ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

‘রাক্ষস’-এর আইটেম গানে বলিউডের নাতালিয়া

প্রকাশের সময় : ০৮:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬