Dhaka শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাইরাল ছবির পেছনের গল্প জানালেন জায়েদ খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৮৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মাথায় সেফটি হেলমেট, পরনে কাজের পোশাক। নির্মাণশ্রমিকদের মতো ভারী কিছু বহন করছেন। জায়েদ খানের এমন একটি ছবি সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল নানা ধরনের। ফলে অনেকের মনেই প্রশ্ন ঘুরছিল, বিদেশে গিয়ে ঠিক কী করছেন এই অভিনেতা?

শেষ পর্যন্ত ছবিটির নেপথ্যের গল্প জানালেন জায়েদ খান নিজেই। জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি আসলে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকা ড্রিম’ এর দৃশ্য।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মাথায় সেফটি হেলমেট, পরনে কাজের পোশাক। একজন নির্মাণশ্রমিকের মতো ভারী কিছু বহন করছেন তিনি। আর এ ছবি নিয়েই এখন নানা জল্পনা-কল্পনা।

ঢালিউড নায়কের এ ছবিটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে নেটিজেনদের। কেউ কেউ লিখেছেন, স্টারডম ছেড়ে হাড়ভাঙা পরিশ্রমে নতুন জীবন শুরু করেছেন জায়েদ খান। কেউ কেউ বলেছেন, প্রবাস মানেই কষ্ট আর সংগ্রাম। আবার কেউ সহানুভূতি জানিয়ে লিখেছেন, আহারে জীবন!

অভিনেতার ছবিটি নিয়ে নানা মন্তব্য থাকলেও এ ব্যাপারে এতদিন কথা বলেননি তিনি। তবে শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৭ মিনিটে ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘গত দুইদিন ধরে একটি ছবিকে ঘিরে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা চিন্তিত ছিলেন। অনেকেই ছবিটি দেখে আমার খোঁজ নিয়েছেন, এমনকি কেউ কেউ সাহায্য করার কথাও বলেছেন। আপনাদের এই ভালোবাসা ও উদ্বেগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।’

এছাড়াও ছবিটির পেছনের গল্প জানার জন্য দর্শকদের তার কর্মস্থল ‘ঠিকানা’র পেজে চোখ রাখার জন্য আহ্বান জানিয়েছেন জায়েদ খান। শুক্রবার রাত ৮টায় বিষয়টি প্রকাশ করা হবে বলে উল্লেখ করেছেন। পরে অবশ্য জানা যায়, ভাইরাল ছবিটি মূলত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্য। ‘আমেরিকান ড্রিম’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটি স্থিরচিত্র ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকেই বাস্তব ঘটনা মনে করে ভুল বুঝেছিলেন।

জায়েদ খান জানিয়েছেন, ‘আমেরিকান ড্রিম’র নির্মাণ এরইমধ্যে শেষ হয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ছোটপর্দার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিসহ কয়েকজন অভিনয়শিল্পী।

এ অভিনেতা বলেন, প্রবাসীদের জীবনে ‘আমেরিকান ড্রিম’ শুধু একটি স্বপ্ন নয়, এর পেছনে সংগ্রাম, ত্যাগ ও নানা অদেখা বাস্তবতা থাকে। এই প্রথম পর্বে সেই যাত্রার একটি ছোট ঝলক তুলে ধরার চেষ্টা করেছি আমরা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর থেকেই প্রবাস জীবনে নতুন ধরনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান

ভাইরাল ছবির পেছনের গল্প জানালেন জায়েদ খান

প্রকাশের সময় : ০৯:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬