Dhaka বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে প্রায় ৩৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

হযরত শাহজালাল বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের ৯১৯ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। যার আনুমানিক মূল্য ৩৬ লাখ ৭৬ হাজার টাকা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, ডিভি-৩৪১১ ফ্লাইট যোগে রাশিয়া থেকে আগত ৭ জন যাত্রীর কাছ থেকে ৪৪ লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়। পাশাপাশি অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের কাছ থেকেও অ্যালকোহল উদ্ধার করে মোট জব্দকৃত অ্যালকোহলের পরিমাণ দাঁড়ায় ৬৭ লিটার। এসব অ্যালকোহলের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে, ইউএল-১৮৯ ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রীলঙ্কা হয়ে আসা যাত্রীদের ৯টি লাগেজ চলন্ত লাগেজ বেল্টে শনাক্ত করা হয়। সন্দেহভাজন লাগেজগুলো রেখে সংশ্লিষ্ট যাত্রীরা পালিয়ে গেলে কাস্টমস কর্মকর্তারা সেগুলো জব্দ করে ইনভেন্টরি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তল্লাশি চালান। এ সময় ৯১৯ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের ব্র্যান্ড ছিল মন্ড ও ম্যানচেস্টার। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৭৬ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরে অবৈধ পণ্য আনা-নেওয়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আবহাওয়া

বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ মানুষের জন্যও করে : ড. মঈন খান

শাহজালাল বিমানবন্দরে প্রায় ৩৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

প্রকাশের সময় : ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬