Dhaka সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইতে মাঠে নেমেছে দলটির সমর্থিত শোবিজ তারকার একাংশ। ঢাকা-১৭ আসনে নির্বাচনি প্রচারে গিয়ে সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা প্রকাশ করেছেন একসময়ের দাপুটে খল-অভিনেত্রী রিনা খান।

সম্প্রতি রাজধানীর গুলশান ১-এর পুলিশ প্লাজা সংলগ্ন এলাকায় প্রচারণা করতে এসে তিনি বলেন, তারেক রহমানের ধানের শীষ ও তার হাতকে শক্তিশালী করতে সবার কাছে ভোট চাইতে এসেছি।

সংরক্ষিত আসনে এমপি হতে চাওয়ার আশা প্রকাশ করে এসময় রিনা খান বলেন, আমি নিজে জিসাস (জিয়া সাংস্কৃতিক সংগঠন)-এর সিনিয়র সহ-সভাপতি। আমি সংরক্ষিত আসন থেকে এমপি হতে চাই। আশা রাখি, একটি সিট আমি পাবো।

তিনি বলেন, আসলে বিগত ১৭ বছরে ধরে আমাদের অনেক শিল্পী দেশে থাকতে পারেনি। যারা দেশে ছিলেন তারা নির্যাতিত হয়েছে। আমি নিজেও দেশে থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি।

বলে রাখা যায়, ৮০ ও ৯০ দশকের বাংলা সিনেমায় রিনা খানের উপস্থিতি ছিল অপরিহার্য। একের পর এক হিট সিনেমায় তার অভিনয় চলচ্চিত্রকে দিয়েছে প্রাণ, দিয়েছে উত্তেজনা। বলা যায়, খলনায়িকার দাপট যে কতটা হতে পারে, তা তিনি প্রমাণ করেছিলেন নিজের ক্যারিয়ারে।

বিটিভির নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলেছেন রিনা খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় নানামুখী চাপের মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি।

দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত রিনা খান। জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। আগামীতে সংরক্ষিত আসনে এমপি হয়ে সংসদে যেতে পারেন কিনা, এখন সেটিই দেখার অপেক্ষা।

আবহাওয়া

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

প্রকাশের সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬