Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া কখন আপসের রাজনীতি করেননি, আপসের চোরাবালিতে যাননি : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখন আপসের রাজনীতি করেননি, আপসের চোরাবালিতে যাননি বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালের প্রয়াত বেগম খালেদা জিয়াকে দেখে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের যেকোনও সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। রাজপথে নেমেছেন। তিনি কখন আপসের রাজনীতি করেননি, আপসের চোরাবালিতে যাননি।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম ও নিখাদভাবে মানুষের জন্য কাজ করার প্রশ্ন আসবে; তখনই খালেদা জিয়াকে মানুষ স্মরণ করতে হবে। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতেন। কৃষক, শ্রমিক ও মেহেনতি মানুষের পাশে তিনিই সবচেয়ে বেশি থেকেছেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে লড়াই করেছেন।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসনকে ক্লিনিক্যাল ডেড ঘোষণা করে মেডিক্যাল বোর্ড।

আবহাওয়া

মেহেরপুরে শিশু ধর্ষণের রায় ২৯ কার্যদিবসে, ধর্ষকের মৃত্যুদণ্ড

খালেদা জিয়া কখন আপসের রাজনীতি করেননি, আপসের চোরাবালিতে যাননি : শামসুজ্জামান দুদু

প্রকাশের সময় : ০২:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫