Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ নভেম্বর সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন ওমরাহ

নিজস্ব প্রতিবেদক : 

আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিতে আগামী রোববার (৫ নভেম্বর) সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।

বুধবার (১ নভেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর প্রথমে মদিনায় যাবেন। সৌদি আরবে গিয়ে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন। তিনি মদিনায় জিয়ারত করবেন। সেখান থেকে যাবেন জেদ্দায়। জেদ্দায় সম্মেলনে যোগ দেবেন। পরে মক্কায় যাবেন। সৌদি সফর শেষে ৭ নভেম্বর দেশের পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবে সম্মেলনে যোগ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে ওআইসি মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

ড. মোমেন বলেন, সৌদির সম্মেলনে ফিলিস্তিনের গাজা প্রসঙ্গ উঠবে বলে আমরা আশা করি। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। গাজায় যে মানবতা দলিত হচ্ছে, এ বিষয়ে আমরা সোচ্চার অবস্থা নিয়েছি।

আবহাওয়া

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী

৫ নভেম্বর সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন ওমরাহ

প্রকাশের সময় : ০৬:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩