Dhaka রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের দেবী চন্দকে প্রত্যাহার, নতুন ডিসি জিলুফা সুলতানা

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচন কমিশনের নির্দেশনার পর হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করা হয়েছে। দেবী চন্দকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করে। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন ডিসি নিয়োগ পেয়েছেন রংপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোছা. জিলুফা সুলতানা।

বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ২৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে লেখা এক চিঠিতে নির্বাচন কমিশন জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

নির্বাচন কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লেখা চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসক, হবিগঞ্জকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। তাই হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য চিঠিতে বলা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

হবিগঞ্জের দেবী চন্দকে প্রত্যাহার, নতুন ডিসি জিলুফা সুলতানা

প্রকাশের সময় : ১১:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩