সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি অবধারিত: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ২৭৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকায় গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে ২৮ অক্টোবর বিএনপির সন্ত্রাসে আহত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলাকারীরা পার পাবে না। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যেই মামলা দেয়া হয়েছে। বিএনপির কিছু নেতা বলেন, এত হাজার মামলা হয়েছে! মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদেরকে আমরা কি গলার মালা দিয়ে বাহবা দেবো? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।

এ সময় বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। মানুষ হত্যা করে তারা কী রাজনীতি করতে চায়?’

‘বিএনপি জানে, নির্বাচনে এলে তারা পরাজিত হবে। তাই নির্বাচন বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে দলটি’, যোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রোহিঙ্গাদের এক কোটি ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি অবধারিত: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০১:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩