Dhaka মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী নাদিম হত্যা মামলায় তাঁতী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় রাজধানীর সূত্রাপুর থানা তাঁতী লীগ সভাপতি মো. আবু সাঈদকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম হত্যার ঘটনায় তার মা কিসমত আরা গত ১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় একটি মামলা রুজু করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা সূত্রাপুর থানার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার ওপর আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তিনি আরও জানান, আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আক্রমণকারীরা। এতে শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম বাম চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত নাদিমুলকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সূত্রাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবহাওয়া

শিক্ষার্থী নাদিম হত্যা মামলায় তাঁতী লীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ০২:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪