শমসের মবিন চৌধুরী আটক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৪:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ২৭৫ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে রাজধানীর বনানীর ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া।

এর আগে দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় যান।

বিষয়টি নিশ্চিত করেন শমসের মবিন। তিনি দুপুর ২টা ২০ মিনিটের দিকে বলেন, আমার বাসায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য এসেছেন। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাকে রয়েছেন। তারা আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যেতে চান।

এর আগে, তৃণমূল বিএনপি নেতা শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তখন ডিবি সূত্র জানিয়েছিল, ডিবি গুলশানের একটি টিম শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় বৃহস্পতিবার দুপুর থেকে অভিযান পরিচালনা করছে। বাসায় যদি তাকে পাওয়া যায় তাহলে আটক করা হতে পারে।

এরও আগে শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শমসের মবিনকে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন।

উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন তিনি। সবশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন তিনি। তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদা। গত জাতীয় নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেত্রকোনায় পিকআপভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৪

শমসের মবিন চৌধুরী আটক

প্রকাশের সময় : ০৪:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪