Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক : 

দুই দিনের সফরে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস ইউএনওপিএস-এর নির্বাহী পরিচালক জর্জ মোরেরা দা সিলভা। সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

শুক্রবার (২৭ অক্টোবর) ইউএনওপিএস-এর ঢাকা অফিস জানায়, দুই দিনের সফরে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ঢাকা সফরকালে রোববার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

তিনি মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল-এনআইডিসিএইচ পরিদর্শন করবেন, যেখানে ইউএনওপিএস জাতীয় ম্যালেরিয়া এলিমিনেশন প্রোগ্রামের মতো অংশীদারদের সঙ্গে এবং গ্লোবাল ফান্ডের অর্থায়নে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করছে। এই সফরে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করবেন ইউএনওপিএসের নির্বাহী পরিচালক।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, রোববার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সরকারপ্রধানের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে সিলভার।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার, জাতীয় এনজিও, দাতা, অংশীদার এবং সুশীল সমাজকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার জন্য, বিশেষ করে জলবায়ু স্থিতিস্থাপকতা, পরিবেশগত স্থায়িত্ব, টেকসই ক্রয়, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে, ইউএনওপিএস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।

আবহাওয়া

বরিশালে বাসচাপায় প্রাণ হারালেন দাদি-নাতনি

শনিবার ঢাকায় আসছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল

প্রকাশের সময় : ১১:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩