Dhaka মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর, ২ ডাম্প ট্রাক পোড়াল জনতা

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহীর পুঠিয়ায় সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় এক দর্জি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরে সড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।

মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকরাম (প্রায় ৬০) রাজশাহীর সরদা থানাপাড়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন দরজি ছিলেন। পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় তার একটি টেইলারের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম। এ সময় পুঠিয়াবাজার থেকে নাটোরগামী বালুবাহী দুটি ডাম্প ট্রাকের একটি তাকে চাপা দেয় এবং বেশকিছু দূর হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং সংশ্লিষ্ট দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কিছু ব্যক্তির মুঠোফোন কেড়ে নিয়ে ভাঙচুর করা হয় এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পবা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশেরও একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া ভিডিও করার কারণে যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলীর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারে পুঠিয়া থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ। এরপর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

‎পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নেভাতে গেলে তাঁদেরও বাধা দেওয়া হয়। পরবর্তীকালে পরিস্থিতি শান্ত করা গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’ তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, বিক্ষুব্ধ মানুষের কারণে শুরুতে ঘটনাস্থলে যেতে তারা শঙ্কা বোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাক দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আবহাওয়া

ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে : গয়েশ্বর চন্দ্র

রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর, ২ ডাম্প ট্রাক পোড়াল জনতা

প্রকাশের সময় : ০১:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬