Dhaka মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাফায় খাদ্য সরবরাহ বন্ধ করলো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : 

জাতিসংঘের সংগঠন ইউএনআরডাব্লিউএ মঙ্গলবার জানিয়েছে, তারা রাফায় খাদ্য সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরবরাহ কমে যাওয়া ও নিরাপত্তাহীনতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওয়ার্ল্ড ফুড প্রগ্রামের মুখপাত্র জানিয়েছেন, গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেয়ার ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। মঙ্গলবার এক্সে দেয়া এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ জানিয়েছে— ২৪টি স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ৭টি চালু ছিল। রাফা ও কারেম আবু সালেমে গত ১০ দিনে স্বাস্থ্যসেবা বন্ধ ছিল। কারণ প্রতিবন্ধকতা ছিল; রাফা ক্রসিং দিয়ে সরবরাহও পাওয়া যায়নি।

মূলত চলতি মাসের শুরুতে রাফা সীমান্তের ফিলিস্তিনি অংশ দখলে নেয় ইসরাইল। এরপর থেকে তারা সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দেয়; এতে অবরুদ্ধ এই অঞ্চলে মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহ বন্ধের কারণে শুধু রাফায় নয়, গাজা উপত্যকাজুড়ে ফিলিস্তিনিদের ওপর বিপর্যয় নেমে এসেছে।

ইসরাইলি বাহিনী রাফা ক্রসিং বন্ধ করার পরের সময়কে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ‘আমরা (প্রতিবেদক) দুই সপ্তাহের বেশি সময় ধরে গাজা উপত্যকায় প্রবেশ করার বিষয়ে কথা বলছি।’

জাতিসংঘের ঊর্ধ্বতন ত্রাণ কর্মকর্তা এডেম ওসোর্নু নিরাপত্তা পরিষদকে বলেছেন, গাজার বাসিন্দাদের উল্লেখযোগ্য পরিমাণে সহায়তা দেওয়ার জন্য পর্যাপ্ত সরবরাহ ও জ্বালানি নেই।

তিনি বলেন, গাজায় কী ঘটছে; তা বর্ণনা করার জন্য আমাদের শব্দ ফুরিয়ে যাচ্ছে। আমরা এটিকে পৃথিবীর নরক হিসেবে, একটি বিপর্যয়, একটি দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করেছি।

আবহাওয়া

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের ভাঙল ৪ দাঁত, আহত ২ যাত্রী

রাফায় খাদ্য সরবরাহ বন্ধ করলো জাতিসংঘ

প্রকাশের সময় : ১০:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪