Dhaka রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে হেলপারের মৃত্যু

ঝালকাঠি জেলা প্রতিনিধি : 

ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে এক হেলপারের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের উপজেলার গালুয়ার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর হোসেন (১৮) ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের প্রয়াত আব্দুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটবোঝাই তিন চাকার ট্রলি ভান্ডারিয়ার উদ্দেশে যাওয়ার পথে হঠাৎ সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রলির হেল্পার তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

দুর্ঘটনার পর ট্রলির চালক মো. শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে অন্য একটি ট্রলির চালক মো. সাব্বির স্থানীয় অন্যান্য ব্যক্তি ও ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যদের সহযোগিতায় আহত তানভীরকে উদ্ধার দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আবহাওয়া

উদ্ধার কাজে নিয়োজিত রেলকর্মীদের দৈনিক খাবার ভাতা ২৮৫ টাকা

রাজাপুরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে হেলপারের মৃত্যু

প্রকাশের সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬