Dhaka বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী থেকে দ্বিতীয় দিনেও বন্ধ দূরপাল্লার বাস চলাচল, দুর্ভোগে যাত্রীরা

রাজশাহী জেলা প্রতিনিধি : 

বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহীর কোনো কাউন্টার থেকেই ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। এনিয়ে দুর্ভাগে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীগামী সাধারণ যাত্রীরা।

পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত রাজশাহী এবং নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই এ বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজশাহী থেকে নওগাঁ ও চাঁপাইনবয়াবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আকস্মিক এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। জরুরি কাজে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি বলে জানা গেছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাত্রা করতে না পেরে অনেকেই বিপাকে পড়েছেন। দ্রুত এ সমস্যার সমাধান দাবি করেছেন তারা।

ভুক্তভোগী যাত্রী রফিকুল ইসলাম বলেন, আমি জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য সকালে কাউন্টারে এসে দেখি কোনো বাসই চলছে না। আগে থেকে জানালে বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।

আরেক যাত্রী শারমিন আক্তার বলেন, হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় খুব সমস্যায় পড়েছি। ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি, কোথাও যাওয়ার উপায় নেই।

শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, পরীক্ষার জন্য ঢাকায় যেতে হবে। কিন্তু বাস বন্ধ থাকায় কীভাবে যাবো বুঝতে পারছি না। এটা আমাদের জন্য বড় সমস্যার হয়ে দাঁড়িয়েছে।

শফিকুল আজিম নামের এক যাত্রী বলেন, কাল ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। আজ বাসস্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছি। পরিবার এবং ছোট বাচ্চাকাচ্চা নিয়ে খুব কষ্ট হচ্ছে। কবে বাস চলাচল স্বাভাবিক হবে তারা বলতে পারছে না। প্রতিদিন এভাবে এসে বাসায় ফিরে যাওয়া কষ্টকর।

বাস মালিক সমিতির নেতারা জানান, রাজশাহী ও নাটোরের বাস মালিকদের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কবে নাগাদ এ সংকটের সমাধান হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, বাস চলাচল স্বাভাবিক রাখতে আমরা প্রশাসনের সঙ্গে বসেছি। তারা দ্রুত এ সমস্যার সমাধান দিবে সেই আশায় আছি। আজ বিকেলের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।

আবহাওয়া

রাজশাহী থেকে দ্বিতীয় দিনেও বন্ধ দূরপাল্লার বাস চলাচল, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশের সময় : ০২:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬