জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) দুপুর ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

শ্রদ্ধা নিবেদনের সময় নতুন মন্ত্রিসভার স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা সুরা ফাতিহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

এর আগে দুপুর দেড়টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন তারা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশের সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬