Dhaka শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে মদপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী জেলা প্রতিনিধি : 

রাজশাহী নগরে মদপান করে অসুস্থ হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জাহিদ হাসান অলি (২০) রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি ভাড়া বাসায় বন্ধুদের সঙ্গে থাকতেন। তার বাড়ি তানোর উপজেলার বাতাসপুর গ্রামে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, মদপানে অলি নামের একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, জাহিদ দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদপান করেন। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বুধবার (২৯ এপ্রিল) ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা তাকে সকাল সাতটার দিকে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, হাসপাতালে ভর্তির সময় চিকিৎসকদের মদপানের বিষয়টি জানানো হয়েছিল এবং মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

রাজশাহীতে মদপানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬