Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টি রেলগেট এলাকায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মো. হুমায়ুন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কামারপট্টি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. হুমায়ুন কারওয়ান বাজারের আড়তে শ্রমিকের কাজ করতেন বলে জানা যায়।

হুমায়ুনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাইফুল বলেন, আমরা সবাই কারওয়ান বাজার এলাকায় থাকি। হুমায়ুন কারওয়ান বাজার এলাকায় কাঁচাবাজারে লেবারের কাজ করতেন। রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ঢাকাগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা শুধু তার নাম জানি পূর্ণাঙ্গ ঠিকানা আমাদের জানা নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানাকে জানিয়েছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

রাজধানীতে ট্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

প্রকাশের সময় : ০৫:২২:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪