রাঙামাটিতে নৌকাডুবির কবলে পড়া ১১ নারী ও শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

রাঙামাটি জেলা প্রতিনিধি : 

রাঙামাটির জুরাছড়িতে নৌকাডুবির কবলে পড়া ১১ নারী ও শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে ৮টায় উপজেলার জুরাছড়ি জোন (২ বীর)-এর আওতাধীন রাজমনিপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন রাজমনিপাড়ার কারবারি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেনা সূত্রে জানা যায়, স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ ১১ জন একটি নৌকায় করে যাত্রা করছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে রাজমনিপাড়া আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অন্ধকারের মধ্যেও সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে পানিতে নেমে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তাদের দক্ষতা ও তৎপরতায় নৌকায় থাকা সব যাত্রীকে নিরাপদে পাড়ে তোলা সম্ভব হয়। উদ্ধারদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারী অসুস্থ বোধ করলে সেনাবাহিনীর রাজমনিপাড়া ক্যাম্পের তৎপরতায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে, শিশুসহ অন্যান্য যাত্রীদের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সবাই বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

বাংলাদেশ আর্মি ভেরিফাইড পেইজে উল্লেখ করা হয়, বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্থানীয় নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়। ঘটনাটি প্রথমে একজন সেনা সদস্যের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর টহলদল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। সেনা সদস্যরা অত্যন্ত পেশাদারি ও সাহসিকতার সঙ্গে পানিতে ডুবে যাওয়া ১১ জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করে।

এতে আরো উল্লেখ করা হয়, উদ্ধারদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন, যাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তী সময় উদ্ধারদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিরাপদে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান

রাঙামাটিতে নৌকাডুবির কবলে পড়া ১১ নারী ও শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

প্রকাশের সময় : ০২:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬