Dhaka মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ

মেহেরপুর জেলা প্রতিনিধি : 

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ভারত থেকে শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পাঠিয়েছে (পুশব্যাক) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (৪ মে) ভোরে উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ওই ১০ জনকে আটক করে তারপর পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১০৫ মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন সমকালকে বলেন, সোনাপুর মাঝপাড়া সীমান্তের ১০৭ নম্বর পিলারের পাশ দিয়ে ১০ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঠেলে দিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- যশোর জেলার বুগেলহাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০), শার্শা উপজেলার কন্যাদা গ্রামের তাজউদ্দিন মোল্লার ছেলে তারিক হোসেন (২৫), অভয়নগর উপজেলার বোদ্দনা গ্রামের দেবদাস বিশ্বাস (৩৬), তার স্ত্রী রুপা বিশ্বাস (২৭) ও ছেলে জয়দেব বিশ্বাস (৮), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের সন্তোষ দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৬), মাদারীপুর জেলার রাজুর উপজেলার হোসেন কান্দা গ্রামের বিল্লাল শেখের ছেলে রিপন শেখ (৩৫), খুলনার ডুমুরিয়া উপজেলার ঘনাবান্দা গ্রামের সুব্রত রায়ের ছেলে সেজুতি রায় (২০), বেয়ারাবিল গ্রামের দীপক রায়ের স্ত্রী কৌশল্লা (৩৭), নড়াইল সদর উপজেলার পংকবিলা গ্রামের অসীমের স্ত্রী অর্চনা রানী সরকার (৫২)।

মুজিবনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মনমোহন বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তারকৃত ১০ জনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, বেশ কিছুদিন আগে তারা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যায়। আবার কেউ কাজ করতে ভারতে যাওয়ার পর বিএসএফ ও পুলিশের হাতে আটক হয়ে সেখানে কারাগারে ছিলেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে তাদেরকে পুশব্যাক করে বিএসএফ।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে ১০ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিজিবি বাদী হয়ে একটি এজাহার দিয়েছে, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আবহাওয়া

আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করতে সরকার বদ্ধপরিকর : ডা. জাহিদ

মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ

প্রকাশের সময় : ০৯:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫