Dhaka শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : 

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (১৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্নাক, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া এবং সদস্য রইন তালুকদার, সাজ্জাদ হোসেন ও মমিন উদ্দাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ মে ২০২৬ ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে ঘোষিত কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ওঠে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তা প্রমাণিত হওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখছি। যোগ্য ও পরিচ্ছন্ন নেতৃত্ব প্রতিষ্ঠায় এ ধরনের পদক্ষেপ প্রয়োজন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আবহাওয়া

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

প্রকাশের সময় : ১২:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬