Dhaka বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ২০ শিশু

যশোর জেলা প্রতিনিধি : 

ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশু।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তাদের মধ্যে ১৩ জন মেয়ে শিশু ও ৭ জন ছেলে শিশু রয়েছে। ফেরত আসারা নড়াইল, যশোর, খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি শাখাওয়াত হোসেন জানান, ২০২৪ সালের প্রথম দিকে তারা অবৈধপথে দালালের মাধ্যমে বাবা-মায়ের সঙ্গে ভারতের পশ্চিবঙ্গে গিয়েছিল। সেখানে তাদের বাবা-মা বাসা বাড়িতে ও মাঠে কাজ করতেন। পরে ২০২৫ সালের ডিসেম্বরের শেষের দিকে পুলিশের হাতে তারা আটক হয়। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থার আবেদনে পশ্চিমবঙ্গের কিশোলয়-সুরকন্যাসহ ৭টি শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় তারা দেশে ফিরে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, দেশে ফেরত আসা শিশুদের ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে তিনটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’, মহিলা আইনজীবী সমিতি ও যশোর রাইটস নামে তিনটি মানবাধিকার সংস্থার কাছে শিশুদের হস্তান্তর করা হয়েছে। তারা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে।

আবহাওয়া

পায়রা নদীতে পাওয়া গেল ২ কেজি ওজনের ইলিশ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ২০ শিশু

প্রকাশের সময় : ০১:০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬