Dhaka শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) বিকেলে উগান্ডার রাজধানী কাম্পালায় এ বৈঠক করেন তারা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘শক্তিশালী থেকে আরও শক্তিশালী’ হচ্ছে বলে মনে করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এই মনোভাব ব্যক্ত করেন তিনি।

এক্স পোস্টে জয়শঙ্কর লেখেন, আজ কাম্পালায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি এবং তার সাফল্য কামনা করেছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী থেকে আরও শক্তিশালী হচ্ছে। শিগগিরই তাকে (বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে) দিল্লিতে অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষা করছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। নতুন সরকারে হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রথম বিদেশ সফর উগান্ডা দিয়ে শুরু করেছেন। বর্তমানে তিনি কাম্পালায় অবস্থান করছেন।

ড. হাছান মাহমুদ ১৯-২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি জি-৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনারসহ অন্য কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

কেরাণীগঞ্জে অটোরিকশাচালককে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

প্রকাশের সময় : ১০:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪