ব্যয় কমাতে আসছে আরও ৮ সিদ্ধান্ত

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১০:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • ৩১৩ জন দেখেছেন

সরকারের ব্যয় সংকোচন নীতি হিসেবে আরও আটটি সিদ্ধান্ত আসছে। সরকারি সব দপ্তরে বিদ্যুতের ২৫ শতাংশ ব্যবহার কমানো, জ্বালানি খাতের বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহারের জন্য পরিপত্র জারি করাসহ এই আট দফা সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্তগুলোর মধ্যে আরয়েছে অনিবার্য না হলে শারীরিক উপস্থিতিতে সভা পরিহার করতে হবে। অধিকাংশ সভা অনলাইনে করতে হবে। অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ যথাসম্ভব পরিহার করতে হবে। খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং, মোবাইল কোর্টের মাধ্যমে মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য পদক্ষেপ জোরদার করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার যৌক্তিককরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়াতে অর্থবছরের শুরু থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব ক্রয় পরিকল্পনা পুনঃপর্যালোচনা করে রাজস্ব ব্যয়ে উদ্যোগ গ্রহণ করবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রতি উপজেলায় একটি করে বয়স্ক পুনর্বাসন কমপ্লেক্স করার পরিকল্পনা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ব্যয় কমাতে আসছে আরও ৮ সিদ্ধান্ত

প্রকাশের সময় : ১০:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২