Dhaka মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈদ্যুতিক লাইনে বেলুন, প্রায় ১৫ মিনিট বন্ধ থাকল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কাওরান বাজার অংশের মেট্রোরেলে বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন উড়ে এসে পড়ায় রেল চলাচল প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল। পরে বেলুন অপসারণ করার পর মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে গ্যাস বেলুন অপসারণের পর মেট্রোরেল শুরু হওয়ার সংবাদ আসে এমআর‍টি পুলিশের কন্ট্রোল রুমে।

বিষয়টি নিশ্চিত করেন এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর রাতুল। তিনি বলেন, আমাদের কাছে সংবাদ আসে বেলা ১২টা ৫০ মিনিটে গ্যাস বেলুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় চলাচল বন্ধ হয়েছে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেট্রোরেল হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন থেকে বেলুন অপসারণ করে।

তিনি বলেন, দুপুর ১টা ৫ মিনিটে আবারও কাওরান বাজার স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

আবহাওয়া

আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করতে সরকার বদ্ধপরিকর : ডা. জাহিদ

বৈদ্যুতিক লাইনে বেলুন, প্রায় ১৫ মিনিট বন্ধ থাকল মেট্রোরেল

প্রকাশের সময় : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬