বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই বোনের মৃত্যু

বাগেরহাট জেলা প্রতিনিধি : 

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— উপজেলার দারিয়াতলা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে জান্নাতি (১১) এবং মোস্তাক শেখের মেয়ে লামিয়া (৮)। দুই শিশু নিহতের ঘটনায় দারিয়াতলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে বাড়ির কাছের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের পানি থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফনের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সায়েদাবাদ বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই বোনের মৃত্যু

প্রকাশের সময় : ০১:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬