সায়েদাবাদ বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:৩১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮৪ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

নিরাপদ সড়ক ও পরিবহন চালকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজধানীর সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনালে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ওয়ার্ক অ্যান্ড অকুপেশনাল হেলথ সেফটি ফাউন্ডেশন এবং সায়েদাবাদ টার্মিনাল মালিক সমিতির যৌথ উদ্যোগে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে পরিবহন শ্রমিক ও চালকদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়েছে।

আজ এ সেবা কার্যক্রম কুমিল্লা জোনের পরিবহন শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে একেক করে চট্টগ্রামসহ অন্যান্য জোনের পরিবহন শ্রমিকদের চিকিৎসা দেওয়া হবে। স্বাস্থ্য ক্যাম্পে বিনামূল্যে ইসিজি, ডায়াবেটিস বা রক্তে গ্লুকোজ পরীক্ষা এবং রক্তচাপ পরীক্ষা করা হয়। পাশাপাশি রোগীদের পরামর্শও দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবহন চালকরা দীর্ঘ সময় রাস্তায় থাকেন এবং কর্মপরিবেশজনিত নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করেন। তাদের শারীরিক সুস্থতা সরাসরি সড়ক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নিশ্চিত করা জরুরি। তাই এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবহন শ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়বে এবং অসুস্থ বা ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা কমবে। এতে চালকদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সড়কে দুর্ঘটনা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সায়েদাবাদ বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

সায়েদাবাদ বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

প্রকাশের সময় : ০১:৩১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬