বরিশাল জেলা প্রতিনিধি :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ির সামনে বাসচাপায় দাদি ও নাতনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজীবাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও তার ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা।
নিহতরা হলেন-জয়শ্রী গ্রামের বাসিন্দা মৃত কাজী পান্নু মিয়ার স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৩) ও তার ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা। শিশু আরাফ পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বেপরোয়াগতির যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে মহাসড়ক পারাপাররত দাদি-নাতিকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শিশু আরাফ পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন দাদি। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। হাইওয়ে ও উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় বাসের চালককে তাৎক্ষণিক আটক করা যায়নি। তবে বাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল জেলা প্রতিনিধি 























