বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস নিহত ১

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে আব্দুল মালেক (৭০) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক (৭০) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় বাসের অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল-সংলগ্ন এলাকার বাসিন্দা। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, বাসটি উদ্ধারের কাজ চলছে। শেষ হওয়ার পর পরবর্তী বিষয়ে অবহিত করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২০২৬ সালের বিশ্বের সেরা বিমান সংস্থা সিঙ্গাপুর এয়ারলাইনস

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস নিহত ১

প্রকাশের সময় : ০১:২৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬