বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল আনলো বিদেশী জাহাজ

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু রেল সেতুর জন্য এর আগে সেতুর ১ হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে আসে একটি জাহাজ। এরই মধ্যে ওই জাহাজে আসা যন্ত্রপাতি সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
এবার এলো আরও একটি। সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর নির্মিতব্য বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ উপকরণ নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ এম ভি এভার চ্যাম্পিয়ন।

রোববার (১৯ মার্চ) বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী জানান, দুপুরে ১ হাজার ৪১১ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি মোংলায় ভিড়েছে। এখন পণ্য খালাস চলছে। দুই দিনের মধ্যে জাহাজের পণ্য খালাস শেষ হবে। পরে নৌপথে সেগুলো রেলওয়ে সেতু নির্মাণ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।

গত ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর থেকে মোংলার উদ্দেশে ছাড়ে এম ভি এভার চ্যাম্পিয়ন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

২৭তম বিসিএস : বঞ্চিত আরো ৭৮ জনকে নিয়োগ

বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল আনলো বিদেশী জাহাজ

প্রকাশের সময় : ১২:৩৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩