বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়া জেলা প্রতিনিধি : 

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকারী।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত চালকের সহকারী হৃদয় হোসেন (২৪) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ থেকে নোয়াখালীগামী একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে বগুড়া থেকে নওগাঁগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন মারা যান এবং তাঁর সঙ্গে থাকা সহকারী হৃদয় গুরুতর আহত হন। পরে হৃদয়কে স্থানীয় হাসপাতালে নিলে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আরও বলেন, মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে বালুবাহী ট্রাকে থাকা চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ জন বাংলাদেশি

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

প্রকাশের সময় : ১১:৩৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬