নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বর্তমান সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। আর এই স্মার্ট বাংলাদেশে অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাংবাদিকরা কাজ করছে। তাই পুলিশ ও সাংবাদিক মিলে অপরাধমুক্ত স্মার্ট সমাজ গড়ে তুলব।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকতা একটা মহান পেশা। পুলিশের পাশাপাশি তারাও কলমের শক্তির মাধ্যমে অপরাধ দমনে কাজ করে থাকেন। পুলিশের বন্ধু ক্রাইম রিপোর্টার। মানুষ-সভ্যতার অপরাধ দমনে কাজ করেন ক্রাইম রিপোর্টাররা।
বাংলাদেশে অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাংবাদিকরা কাজ করছে জানিয়ে তিনি বলেছেন, আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের অপরাধমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করবে।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ তার আইনের কাজ করবে। অপরদিকে সাংবাদিক তার কলম শক্তির মাধ্যমে সমাজকে অপরাধমুক্ত করতে পুলিশকে সহযোগিতা করবেন। পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করলে আমরা আমাদের কাঙিক্ষত স্থানে যেতে পারব।
গত ৭ জানুয়ারির নির্বাচন সুন্দর হয়েছে দাবি করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, এই সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের অপরাধমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মানূনুর রশীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।
নিজস্ব প্রতিবেদক 









