Dhaka রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ২ অস্ত্রধারীকে ধরে পুলিশে দিল জনতা

বান্দরবান জেলা প্রতিনিধি : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আতাউল্লাহ কলিম (৩২) উপজেলার উত্তর বাইশারী ৭ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ইসহাক মাস্টারের ছেলে। অন্যজন মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রীর ছেলে হারুন (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে গরু পাচার চক্রের কলিম গ্রুপের প্রধান আতাউল্লাহ কলিম ও হারুন। এরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। পরে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ এলাকাবাসীরা আটক করে। এসময় তাদের কাছে একটি দেশীয় কাটা বন্দুক পাওয়া গেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেফাজতে নেয় তাদের।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত অস্ত্রসহ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবহাওয়া

প্রকাশের সময় : ১০:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬