Dhaka সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎচালিত মেশিনে ধান মাড়াই ও ওড়ানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুজিবুর রহমান (মজিবর খাঁ) ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের মৃত তের আলী খাঁর ছোট ছেলে এবং মজিবর খাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ভোরে নিজবাড়ির আঙিনায় বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান ওড়ানোর (পরিষ্কার করার) প্রস্তুতি নিচ্ছিলেন মুজিবুর রহমান। এ সময় অসাবধানতাবশত ফ্যানের বৈদ্যুতিক সংযোগের তার থেকে পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে পড়ে। একপর্যায়ে তাকে বাঁচাতে স্ত্রী মোমেনা খাতুন এগিয়ে এলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হয়। একসঙ্গে দম্পতির এমন করুণ মৃত্যুতে পরিবার ও গোটা গাগান্না গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানাতে একটি অপমৃত্যু মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আবহাওয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ধান ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ১২:৪৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬